সিদ্ধিরগঞ্জে দুই বাসের মাঝে চাপা পড়ে পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দুই বাসের মাঝে চাপা পড়ে মহিদুল হাসান (২৮) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মহিদুল হাসান আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
নিহত ব্যক্তির বড় ভাই রফিকুল ইসলাম বলেন, গতকাল ভোর সাড়ে পাঁচটায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে মহিদুল নিজ কর্মস্থল হাইকোর্টে যাচ্ছিলেন। পথে দুটি বাস পাল্লা দিয়ে চলছিল। একপর্যায়ে মহিদুল দুই বাসের মাঝে চাপা পড়ে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা সাতটায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।