সিদ্ধিরগঞ্জে দেয়াল চাপায় দুই বালু শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় গতকাল বুধবার দেয়ালচাপায় দুই বালুশ্রমিকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন রিপন (৪২) ও জব্বার (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গুরুতর অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিরাইলের কাঁচপুর সেতুর নিচে গতকাল বিকেলে এ ঘটনা ঘটে। শ্রমিকেরা শীতলক্ষ্যা নদীতে বাল্কহেড (বালুবাহী ট্রলার) থেকে বালু তুলে সেতুর নিচে একটি দেয়ালের পাশে রাখছিলেন। অতিরিক্ত বালুর চাপে হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। এ সময় দেয়ালের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন চারজন শ্রমিক। তাঁরা দেয়ালের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান রিপন ও জব্বার। রিপনের বাড়ি বরগুনার আমতলী এলাকায়। জব্বারের বাড়ি ফরিদপুরে। আহত দুই শ্রমিকের নাম জানা যায়নি। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।