সিদ্ধিরগঞ্জে ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গত মঙ্গলবার এক মানসিক প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ জানায়, ওই দিন সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ আবাসন প্রকল্প নাভানা ভূঁইয়া সিটি এলাকা দিয়ে ওই প্রতিবন্ধী তরুণী যাচ্ছিলেন। এ সময় দক্ষিণ কদমতলী মধ্যপাড়ার কবির হোসেন নামের এক যুবক তাঁকে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করে। ওই দিন রাতেই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মেয়েটির মেডিকেল পরীক্ষা করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। কবিরকে গ্রেপ্তার করা হয়েছে।