সিদ্ধিরগঞ্জে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী মোহামঞ্চদ আলীর (৩৫) বাড়ি রাজধানীর শনির আখড়ায়। নিহত ব্যক্তির পরিবারের উদ্ধৃতি দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, গত বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেট কার ভাড়া করে নোয়াখালীর রামগঞ্জে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হন মোহামঞ্চদ আলী। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।