সিদ্ধিরগঞ্জে পুকুরে ডুবে দুই সহোদরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের কদমতলী নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই সহোদর হলো মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মো. সাইফুল আলম (১২) ও তার ছোট ভাই পাইনাদী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মো. সজীব (৮)। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল আলম মোল্লা জানান, গত শুক্রবার উপজেলার পাইনাদী এলাকার বিল্লাল হোসেনের ছেলে সাইফুল ও সজীব কদমতলী নয়াপাড়া এলাকায় নানা নূর মোহামঞ্চদের বাড়িতে বেড়াতে আসে। গতকাল বেলা সাড়ে ১১টায় তারা মুক্তিযোদ্ধা পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর একটার দিকে ওই পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা গ্রামে। তারা মা-বাবার সঙ্গে সিদ্ধিরগঞ্জের পাইনাদী ইফরা হাজির বাড়িতে ভাড়া থাকত। তাদের বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।