সিদ্ধিরগঞ্জে পোশাক শ্রমিককে ধর্ষণ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজির মাইঝপাড়া এলাকায় গত মঙ্গলবার রাতে পোশাক কারখানার এক নারীশ্রমিক (১৮) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হলেও গতকাল বুধবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, মঙ্গলবার রাত ১১টার দিকে খাদ্যদ্রব্য কিনতে ঘর থেকে বের হন পোশাকশ্রমিক ওই মেয়েটি। ওই সময় একই এলাকার বখাটে শহিদুল ইসলাম ও হিমেল জোর করে মেয়েটিকে বাড়ির ছাদে নিয়ে যায়। তারা মেয়েটিকে উপর্যুপরি ধর্ষণ করে। পরে মেয়েটি ঘটনাটি তাঁর পরিবারকে জানান। এ ঘটনায় মেয়েটির চাচি বাদী হয়ে গতকাল সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।থানার উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল ধর্ষিত মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।