সিদ্ধিরগঞ্জে পোশাকশ্রমিক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল বুধবার উৎপল (২২) নামের পোশাক কারখানার এক শ্রমিক খুন হয়েছেন। এ ছাড়া উৎপলের সহকর্মী ফয়সাল হোসেন পোদ্দার (২২) আহত হয়েছেন। তাঁকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।উৎপল ও ফয়সাল গোদনাইলে অবস্থিত রপ্তানিমুখী পোশাক তৈরির প্রতিষ্ঠান নিট কনসার্নের ডায়িং শ্রমিক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার গোদনাইল এসিআই পানির কল এলাকায় গতকাল দুপুরে প্রেমঘটিত বিষয় নিয়ে উৎপলের সঙ্গে জহিরুল ইসলামের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে জহিরুল ছুরি দিয়ে উৎপলের বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় উৎপলকে বাঁচাতে ফয়সাল এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করেন জহিরুল। তাঁদের দুজনকে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে কর্তব্যরত চিকিৎসকেরা উৎপলকে মৃত ঘোষণা করেন। পরে আশপাশের লোকজন জহিরুলকে ধরে পুলিশে সোপর্দ করে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।