সিদ্ধিরগঞ্জে প্রাইভেট কার খাদে পড়ে ৪ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চারজন হলেন সুমন, পিন্টু, সালাম ও আবদুল্লাহ।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, ভোরে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে শহরের চাষাঢ়ার দিকে যাওয়ার পথে জালকুড়ি এলাকায় কালো রঙের একটি প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।