সিদ্ধিরগঞ্জে বাসের চাপায় কিশোর নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে বাসের চাপায় মো. ফরহাদ হোসেন (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। গত রোববার দিবাগত রাত একটার দিকে মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফরহাদের বাবা সুবিদ আলী সাংবাদিকদের জানান, রোববার রাত একটার দিকে উপজেলার মিজমিজি পশ্চিমপাড়া এলাকা তাঁর বাড়িতে একদল চোর গরু চুরি করতে যায়। চোরের দল তাঁর গরুর খামার থেকে একটি গরু মিনবাসে তুলে নিয়ে রওনা হয়। বিষয়টি টের পেয়ে সুবিদ আলী ও তাঁর ছেলে ফরহাদ, মেহেদী ও আহাদ চোরের দলকে ধাওয়া করেন। ফরহাদ বাসে ওঠার চেষ্টা করলে বাসটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।