সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে গতকাল বুধবার দুপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম জানান, শহরের টানবাজার এলাকার সুতা ব্যবসায়ী হাজী আবুল কাশেম (৫৫) আড়াইহাজারের কালীরবাড়ী এলাকা থেকে পাওনা টাকা নিয়ে ঢাকা-চট্টগাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এসে নামেন। এ সময় দুটি মোটরসাইকেল নিয়ে চারজন ছিনতাইকারী তাঁকে লক্ষ্য করে গুলি করে ১৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। তিনি বাঁ-হাতে গুলিবিদ্ধ হন। পরে আশপাশের লোকজন উদ্ধার করে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।