সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থেকে গতকাল রোববার মোস্তফা কামাল (৪৫) নামের এক মুদি দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ।সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. জিন্নাহ মিয়া বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার সানারপাড় দক্ষিণপাড়া এলাকায় থাকতেন মোস্তফা কামাল। তাঁর বাড়ি চাঁদপুরে। সানারপাড় মসজিদের সঙ্গে শাহরাস্তি স্টোর নামে তাঁর একটি মুদির দোকান রয়েছে। গতকাল সকালে মোস্তফা কামালের স্ত্রী জান্নাতুল নাঈম চাঁদপুর থেকে সানারপাড়ে এসে ঘরের দরজা খুলে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি দেখতে পান।