সিদ্ধিরগঞ্জে মাসুম হত্যা মামলার ছয় আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা মাসুম হত্যা মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে প্রথমে আসামি রবিনকে (২৬) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শামছু, ফারুক, মোস্তফা, জসিমউদ্দিন, আরিফ ও জনিকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ দাবি করে।পুলিশ সুপার শেখ নাজমুল আলম জানান, গত ১৮ আগস্ট সিদ্ধিরগঞ্জের মিজমিজি পূর্বপাড়ার ওয়াপদা রোড ক্যানেল এলাকায় সবজি বিক্রেতা মাসুমকে ছুরিকাঘাতে হত্যা করে তাঁর কাছ থেকে পাঁচ হাজার টাকা ছিনতাই করেন গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা।