সিদ্ধিরগঞ্জে রেলওয়ের জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে কাঁচা-পাকা ভবনসহ ২০টি দোকান উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় আদমজী ইপিজেড গেট এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় রেলওয়ের উচ্ছেদকারী দল। অভিযানের সময় রেলওয়ের শতাধিক কর্মচারী শাবল ও হাতুড়ি দিয়ে একটি দোতলা পাকা ভবন ভেঙে ফেলেন। ওই ভবনে ২০টি দোকান ছিল। এ ছাড়া বেশ কয়েকটি কাঁচাঘর ও দোকান উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মদ হক। এ সময় বিপুলসংখ্যক র‌্যাব ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মদ হক জানান, পর্যায়ক্রমে চাষাঢ়া-আদমজী-সাইলো লাইনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।