নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় র্যাবের এক কর্মকর্তার পৈতৃক বাড়িতে ডাকাতি হয়েছে। বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে একজন আহত হন। সোমবার দিবাগত রাত তিনটায় জালকুড়ি এলাকায় র্যাব-২-এর পরিচালক এস এম কামালের বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় এস এম কামাল বাড়িতে ছিলেন না। সিদ্ধিরগঞ্জ্রথানার ভারপ্রাপ্ত্রকর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, মুখোশপরা একদল ডাকাত র্যাব কর্মকর্তার তিনতলা বাড়ির নিচতলায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির লোকজনের হাত-পা বেঁধে ফেলে। আলমারির চাবি দিতে দেরি করায় তারা র্যাব কর্মকর্তা কামালের ভাই দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে। পরে ৪৫ ভরি স্বর্ণালংকার ও দুই লাখ টাকা লুট করে চলে যায় তারা।আহত দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, নিচতলায় তিনি ও তাঁর ভাই গুলজার হোসেন পরিবারসহ বসবাস করেন।্রডাকাতেরা আলমারি থেকে ৪৫ ভরি স্বর্ণ, দুই লাখ টাকা, মুঠোফোনসহ অন্য মালামাল লুটে নিয়েছে।