সিদ্ধিরগঞ্জে র‌্যাবের ভুয়া সোর্সসহ আটক ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ উপজেলার কাঁচপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে র‌্যাবের ভুয়া সোর্সসহ সরকারের বিনা মূল্যে বিতরণের ওষুধ বিক্রি এবং ভারতীয় তৈরি আমদানি-নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে মোট তিনজনকে আটক করেছে র‌্যাব।শুক্রবার দুপুরে আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১-এর দায়িত্বশীল কর্মকর্তা জানান, সোনারগাঁ উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় একটি ফ্ল্যাট বাসা থেকে র‌্যাবের সোর্স পরিচয়দানকারী ভুয়া সোর্স ও মাদক ব্যবসায়ী রফিক মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০ বোতল ফেনসিডিল। রফিক মোল্লা দীর্ঘদিন ধরে র‌্যাবের সোর্স পরিচয় দিয়ে কাঁচপুর এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।এদিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ পুল বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার রাতে সরকারের বিনা মূল্যে বিতরণের ওষুধ বিক্রি এবং ভারতীয় তৈরি আমদানি-নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়।