সিদ্ধিরগঞ্জে শিশুদের জন্য ক্যানসার হাসপাতাল হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের ওমরপুর এলাকায় শিশুদের জন্য ২৬ শয্যাবিশিষ্ট ক্যানসার হাসপাতাল তৈরি হচ্ছে। ইতিমধ্যে হাসপাতালটির পাঁচতলা ভবনের দোতলার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আগামী মার্চ-এপ্রিল নাগাদ হাসপাতালটি চালু হবে বলে উদ্যোক্তারা আশা প্রকাশ করেছেন।জানা গেছে, বাংলাদেশ চাইল্ডহুড ক্যানসার সোসাইটি ও রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর, ঢাকার যৌথ উদ্যোগে ওমরপুরে আট কাঠা জমির ওপর ওই হাসপাতাল নির্মিত হচ্ছে। হাসপাতালটির নাম রাখা হয়েছে বাংলাদেশ চাইল্ডহুড ক্যানসার সোসাইটি হাসপাতাল।হাসপাতালের নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করতে চাইল্ডহুড ক্যানসার সোসাইটি ও রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগরের এক যৌথ সভা গত শুক্রবার দুপুরে ওমরপুরে নির্মাণাধীন হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগরের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান।