সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা থেকে লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সিদ্ধিরগঞ্জ্রথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আলম মোল্লা জানান, সিদ্ধিরগঞ্জের গোদনাইলের লক্ষ্মীনারায়ণ কটন মিল এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তাঁর পরনে ছিল সবুজ রঙের টি-শার্ট ও চকোলেট রঙের প্যান্ট। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।