সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগের দুই পক্ষের সংঘর্ষ আহত ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গতকাল শনিবার সকালে শ্রমিক লীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনের প্রধান প্রকৌশলীর কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের বাসা বরাদ্দকে কেন্দ্র করে শ্রমিক লীগ সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্র শাখার দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছে। এ বিষয়ে গতকাল উভয় পক্ষকে নিয়ে প্রধান প্রকৌশলীর কার্যালয়ে বৈঠকে বসেন কর্মকর্তারা। বৈঠকের একপর্যায়ে দুই পক্ষে সংঘর্ষ বাধে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী স্বপন কুমার সাহা জানান, ‘এ ব্যাপারে প্রশাসনিকভাবে যে ব্যবস্থা গ্রহণ করা যায়, তা আমরা করব।’