সিদ্ধিরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোদনাইল চৌধুরীবাড়ি এলাকায় জুলফিকার রি-রোলিং মিলে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ওমর আলী ওরফে জীবন (২৬)। তাঁর বাড়ি খুলনায়। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব ইসলাম অক্সিজেন কোম্পানির শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পিকআপ ভ্যানে করে সিলিন্ডার নিয়ে ওমর ও তাঁর সহকর্মীরা জুলফিকার রি-রোলিং মিলে যান। সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণ ঘটে। এতে ওমর গুরুতর আহত হন। স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরাফত বলেন, নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।