সিদ্ধিরগঞ্জে হরতালের সমর্থনে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দুটি গাড়িতে আগুন দিয়েছেন হরতাল-সমর্থকেরা। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মাদানীনগর এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে আটটার দিকে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ১৫-২০ জনের একটি দল হরতালের সমর্থনে লাঠিসোঁটা নিয়ে ঝটিকা মিছিল বের করে। একপর্যায়ে তারা একটি পিকআপ ও একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়ে চার-পাঁচটি যানবাহনে ভাঙচুর চালায়। এ সময় চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।