সিদ্ধেশ্বরী বিদ্যালয়ে লিফট ও র্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিদ্ধেশ্বরী উচ্চবিদ্যালয়ে ম্যানুয়াল লিফট ও র্যাম্প চালু অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হক  ছবি: প্রথম আলো
সিদ্ধেশ্বরী উচ্চবিদ্যালয়ে ম্যানুয়াল লিফট ও র্যাম্প চালু অনুষ্ঠানে অন্যান্যের সঙ্গে অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমিন হক ছবি: প্রথম আলো

রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চবিদ্যালয়ে ম্যানুয়াল লিফট ও র‌্যাম্প চালু হয়েছে। এখন হুইলচেয়ার নিয়ে যে কেউ স্কুলের দোতলায় উঠতে পারবে। বিদ্যালয়ের হুইলচেয়ার ব্যবহারকারী শিক্ষার্থী কে এম সিয়াম ফারজিনের বাবা এ কে এম সিয়াম মোবারক উল্লাহের আর্থিক সহায়তায় লিফট লাগানো হয়েছে। স্পাইনাল কর্ড ইনজুরিস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মহিউদ্দিন বাবুল এতে কারিগরি সহায়তা দিয়েছেন। গতকাল এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটির উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবাল ও একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অধ্যক্ষ ইসমাইল হোসেন পাটোয়ারী। বিজ্ঞপ্তি।