সিদ্ধেশ্বরীতে দগ্ধ গৃহকর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় অগ্নিদগ্ধ ১০ বছরের শিশু গৃহকর্মী জবা আক্তার মারা গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জবা মারা যায়। সে বগুড়ার সোনাতলার আটপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, জবার পা থেকে মাথা পর্যন্ত শরীরের ৯৫ শতাংশই পুড়ে গিয়েছিল। জবা সিদ্ধেশ্বরীর ১০ তলা একটি আবাসিক ভবনের অষ্টম তলায় মেহেদী হাসান নামের এক ব্যক্তির বাসায় গৃহকর্মীর কাজ করত। গত শুক্রবার সকালে ওই ফ্ল্যাটের রান্নাঘরে আগুনে পুড়ে যায় জবা।