সিধু-কানু স্মরণে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুরে সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু-কানু স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল চারটায় উপজেলার পাড়ইল ইউনিয়ন পরিষদের স্থায়ী মঞ্চে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) সাংসদ সাধন চন্দ্র মজুমদার। আদিবাসী নেত্রী বিসদ মনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এনামুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ, পাড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী প্রমুখ। নওগাঁ প্রতিনিধি|