প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি ব্যবসাপ্রতিষ্ঠান সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাজ্জাদুল হাসান। সুইজারল্যান্ডভিত্তিক এই প্রতিষ্ঠানে তিনি আজ রোববার আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন। সাজ্জাদুল হাসান গত ১৪ বছরে বিজনেস ডেভেলপমেন্ট, মার্কেটিং, কাস্টমার সাপোর্ট এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ক্ষেত্রে কাজ করেছেন।সাজ্জাদুল হাসান ২০০৯ সালে সিনজেনটা বাংলাদেশের ঢাকায় হেড অব মার্কেটিং হিসেবে যোগ দেন। ২০১১ সালে সাজ্জাদুল হাসানকে সিঙ্গাপুরে এশিয়া প্যাসিফিক অঞ্চলের রিজিওনাল প্রাইসিং অপারেশন ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়। সিনজেনটায় যোগদানের আগে তিনি সর্বশেষ মার্কস লাইন কোম্পানির মহাব্যবস্থাপক (জিএম) হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।