সিনহা টেক্সটাইল শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে অবস্থিত ওপেক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিনহা টেক্সটাইল ও ডায়িং কারখানার শ্রমিকেরা বোনাস বৃদ্ধির দাবিতে গতকাল বুধবার বিক্ষোভ করেছেন। এ সময় উত্তেজিত শ্রমিকেরা কারখানার ভেতরে কয়েকটি ভবনের জানালার কাচ ভাঙচুর করেন এবং দাবি না মানা পর্যন্ত আন্দোলন করার ঘোষণা দেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা চালায়। এ সময় কারখানা কর্তৃপক্ষ এক দিনের জন্য টেক্সটাইল ইউনিটের সব ধরনের উ ৎ পাদন বন্ধ ঘোষণা করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, সিনহা টেক্সটাইল ও ডায়িং কারখানার বিভিন্ন ইউনিটে কয়েক হাজার শ্রমিক কাজ করেন। গতকাল সকালে শ্রমিকদের বেতন-ভাতা ও ঈদের বোনাস পরিশোধ করার সময় তাঁদের দাবি অনুযায়ী বোনাস বৃদ্ধি না করায় তাঁরা কাজ বর্জন করে কারখানা চত্বরের ভেতরে খোলা জায়গায় এসে সমবেত হন। পরে শ্রমিকেরা দাবি অনুযায়ী ঈদের বোনাস পরিশোধ করতে কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল করেন। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে কারখানার কয়েকটি ইউনিটের জানালার কাচ ভাঙচুর করেন।এ ব্যাপারে সিনহা গ্রুপের পরিচালক (প্রশাসন) কর্নেল (অব.) মো. দেলোয়ার হোসেন বলেন, কিছু শ্রমিক অহেতুক বেতন-বোনাসের জন্য বিশৃঙ্খলার চেষ্টা করেছেন। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। এক দিনের জন্য টেক্সটাইল ইউনিটের সব ধরনের উ ৎ পাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বলেন, এ ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা বৈঠক চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।