সিনহার বিরুদ্ধে হুদার মামলার নথি দুদকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও সাবেক মন্ত্রী নাজমুল হুদা
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ও সাবেক মন্ত্রী নাজমুল হুদা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে সাবেক মন্ত্রী ও আইনজীবী নাজমুল হুদার করা ঘুষ দাবির মামলার নথি দুর্নীতি দমন কমিশনে (দুদক) এসেছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের জিআর( জেনারেল রেকর্ডস) শাখা থেকে দুদকে এই নথি এসেছে। আজ বুধবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে দুদক সূত্র।

সূত্র জানায়, ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলাটি হয়। ২৮ আগস্ট মামলার নথি জিআর শাখায় পাঠানো হয়। মামলাটি দুদকের তফসিলভুক্ত হওয়ায় মামলার নথি দুদকের জিআর শাখায় পাঠানো হয়েছে। এই মামলার জন্য দ্রুত তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে।

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলাটি করেন নাজমুল হুদা।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জানান, শাহবাগ থানায় নাজমুল হুদা নিজে উপস্থিত হয়ে মামলাটি করেছেন।

ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপির প্রথম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি বিএনপি–জামাত জোট সরকারের আমলে যোগাযোগমন্ত্রী ছিলেন। নাজমুল হুদা বর্তমানে বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি। এই জোট আওয়ামী লীগ নেতৃত্বাধীনে জোটে থাকার ইচ্ছা প্রকাশ করেছে।