সিনিয়র সিটিজেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ নাগরিকদের কল্যাণ ও বিনোদনের জন্য ভোলায় গঠন করা হয়েছে ‘সিনিয়র সিটিজেন ফোরাম’। গত শুক্রবার রাত আটটায় ভোলা শহরের ওয়েস্টার্নপাড়ায় ফোরামের ‘আড্ডাঘর’ উদ্বোধন করেন নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে ভোলার বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রয়েছেন শিক্ষক সেলিম চৌধুরী, রুহুল আমিন জাহাঙ্গীর, চিকিৎসক আবদুল মালেক প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।  ভোলা অফিস