সিনিয়র স্টাফ নার্স নিয়োগে চূড়ান্ত ফল প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সিনিয়র স্টাফ নার্স নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। আজ রোববার এ ফল প্রকাশ করা হয়েছে।
পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ হাজার ১০০ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। মেধা ও বিদ্যমান কোটা পদ্ধতির ভিত্তিতে এ প্রার্থীদের দশম গ্রেডে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সেবা পরিদপ্তরের আওতায় ৪ হাজার সিনিয়র স্টাফ নার্স ও ৬০০ মিডওয়াইফ নিয়োগের জন্য গত বছর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। চলতি বছর ৯ ফেব্রুয়ারি ওই পদে নিয়োগের জন্য ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়। ঢাকার ১২টি কেন্দ্রে ১৬ হাজার ৯০০ চাকরিপ্রত্যাশী পরীক্ষায় অংশ নেন।
এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে ৫ হাজার ১০০ জনকে নিয়োগের জন্য বাছাই করেছে পিএসসি।