সিনেট অধিবেশন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিনেট অধিবেশন গতকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান হারুন-অর-রশিদের সভাপতিত্বে অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য দেন শরীফ এনামুল কবির, সিরাজ উদ্দীন আহমেদ, রামেন্দু মজুমদার, শামসুজ্জামান খান, মো. আবুল ফতেহ, শাহ সাজেদা প্রমুখ। অধিবেশনে সিনেটের মোট ৩৭ জন সদস্য অংশ নেন। সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সঙ্গে ১৩০ মিলিয়ন ডলারের একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্তকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।