প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ১৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেটের অধিবেশন বসছে আজ সোমবার। এটি বিশ্ববিদ্যালয় সিনেটের ২১তম অধিবেশন। সিনেট ভবনে সকাল নয়টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ অধিবেশন শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিনেটের সভাপতি উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন অধিবেশনে সভাপতিত্ব করবেন। এতে সিনেটের সব সদস্য যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিনেট অধিবেশন বসেছিল ২০০১ সালের জুনে।