প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন ২২ মে অনুষ্ঠিত হবে। ১১ মে বেলা একটার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ মে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গ্রহণ চলবে। নির্বাচন পরিচালনা করবেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন।
ভোটার তালিকার কপি এবং মনোনয়নপত্র সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালকের কাছ থেকে সংগ্রহ করতে বলা হয়েছে। ১৪ মে বেলা একটার মধ্যে কোনো প্রার্থী লিখিত পত্রের মাধ্যমে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।