সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে নীল দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে আওয়ামী-বাম সমর্থিত শিক্ষকদের নীল দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ৩৫টি পদের ২৭ টিতেই বিজয়ী হয়েছেন এ দলের শিক্ষকেরা। বাকি আটটিতে জয়ী হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সাদা দল। সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে বিকেল পৌনে চারটায় নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীন ফল ঘোষণা করেন। তিনি জানান, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে এক হাজার ৪১৪ ভোটারের মধ্যে এক হাজার ২৩৮ জন শিক্ষক ভোট দিয়েছেন। নীল দলের বিজয়ী শিক্ষকেরা হলেন ফরিদ উদ্দিন আহমেদ, আখতারুজ্জামান, আবুল বারকাত, এ এস এম মাকসুদ কামাল, আফতাব আলী শেখ, মো. আনোয়ার হোসেন, নিজামুল হক ভূইয়া, নাজমা শাহীন, মো. জিয়াউর রহমান, সাবিতা রিজাওয়ানা রহমান, জিনাত হুদা, আ ক ম জামাল উদ্দিন, তাজিন আজিজ চৌধুরী, মুবিনা খোন্দকার, শিবলী রুবাইয়াতুল ইসলাম, বিমান চন্দ্র বড়ুয়া, ইমদাদুল হক, আশফাক হোসেন, শফিউল আলম ভূইয়া, আবদুল আজিজ, পাপিয়া হক, চন্দ্রনাথ পোদ্দার, ইশতিয়াক মঈন সৈয়দ, তোফায়েল আহমদ চৌধুরী, হাসিবুর রশীদ ও সুব্রত কুমার আদিত্য।সাদা দলের বিজয়ীরা হলেন লুৎফর রহমান, তাজমেরী এস এ ইসলাম, আবুল হাসনাত, সদরুল আমিন, এ বি এম ওবায়দুল ইসলাম, মামুন আহমেদ, লায়লা নূর ইসলাম ও ইয়ারুল কবির। নীল দলপন্থী শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি ফরিদউদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা মুক্তিযুদ্ধের সপক্ষের চেতনার পক্ষে রায় দিয়েছেন। সাদা দলের বিজয়ী শিক্ষক আবুল হাসনাত বলেন, গত চার বছরে নীলদলের অনেক শিক্ষক নিয়োগের কারণে ফলাফলের এ ব্যবধান হয়েছে।