প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নির্বাচনে তিন সদস্যের প্যানেল মনোনীত করতে সিনেটের বিশেষ সভা ডাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শুরু হয়েছে। বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল প্রথম দিনের মতো শুনানি গ্রহণ করেন।