সিনেপ্লেক্সের দর্শকদের নিরাপদে সরিয়ে দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বিনোদনকেন্দ্র স্টার সিনেপ্লেক্স থেকে দর্শকদের নিরাপদে সরিয়ে দেওয়ার দাবি করেছে কর্তৃপক্ষ।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কমপ্লেক্সের লেভেল ছয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। বেলা পৌনে তিনটার দিকেও কমপ্লেক্সের ভেতর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (মিডিয়া অ্যান্ড সেলস) মেসবাহ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ঘটনার সময় কমপ্লেক্সের লেভেল আটে অবস্থিত মাল্টিপ্লেক্সে সকালের কয়েকটি ছবির প্রদর্শনীর চলছিল। পাশাপাশি দুপুরের শোয়ের জন্যও দর্শকেরা জড়ো হচ্ছিলেন। তবে বৃষ্টির কারণে আজ দর্শকের চাপ তুলনামূলকভাবে কম ছিল।

স্টার সিনেপ্লেক্সের কর্মকর্তা মেসবাহ উদ্দিনের ভাষ্য, আগুন লাগার খবর পেয়েই তাঁরা ছবির প্রদর্শনী বন্ধ করে দেন। দর্শকদের নিরাপদে শপিং মলের বাইরে বের করে দেওয়া হয়।

স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ার সার্ভিস ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত মাল্টিপ্লেক্সে ছবির প্রদর্শনী স্থগিত থাকবে।

বসুন্ধরা সিটিতে আগুন
বসুন্ধরা সিটিতে আগুন