সিনেমা প্যালেসসহ পাঁচ ভবন খালি করার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত নগরের ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে অভিযান অব্যাহত রেখেছেন। অভিযানের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার দুপুরে নগরের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ সিনেমা প্যালেসসহ পাঁচটি ভবনকে এক সপ্তাহের মধ্যে খালি করে ভেঙে ফেলার নির্দেশ দেন আদালত।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিনের নেতৃত্বে চট্টগ্রাম নগরের কে সি দে রোড, লালদীঘি এবং চন্দনপুরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে জানান, ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মালিকদের ভবন খালি করে ভেঙে ফেলতে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। তা না হলে করপোরেশন নিজের উদ্যোগে এসব ভবন ভেঙে ফেলবে। তবে এর খরচ ভবন মালিকদের বহন করতে হবে।