সিনেমা হলে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে সাগর সিনেমা হলে গতকাল মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হলের আসন, পর্দা ও যন্ত্রাংশ পুড়ে যায়। সকাল সাড়ে ছয়টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পুরো হলে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজন আগুন নেভাতে এগিয়ে আসেন। পরে তাঁদের সঙ্গে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর প্রতিনিধি