সিনেমা হলে পর্নো ছবি, দুই অপারেটরের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের আক্কেলপুর পলাশ সিনেমায় ইংলিশ ছবিতে কাটপিস চালানোর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এ এম রফিকুন্নবী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজন অপারেটরকে পৃথকভাবে কারাদণ্ড দেন।ভ্রাম্যমাণ আদালত ও র্যাব সূত্রে জানা গেছে, উপজেলা সদরের রেলগেট এলাকায় অবস্থিত পলাশ সিনেমা হলে গত বুধবার ডেনজার ডাইনোসর নামে ইংলিশ ছবি চলছিল। সিনেমা হলের অপারেটর ওই ইংলিশ ছবিতে কাটপিস জুড়ে দিয়ে তা প্রদর্শন করছিলেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব—৫) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সিনেমা হলে সন্ধ্যার শোতে অভিযান চালান। র্যাবের উপস্থিতি টের পেয়ে দর্শকেরা কাটপিস দেখা ছেড়ে পালিয়ে যান। র্যাব সদস্যরা ওই সিনেমা হলের দ্বিতীয় তলায় অপারেটর কক্ষে গিয়ে কাটপিস রিল, লেন্সসহ বেলাল হোসেন (২২) ও বাবু (৩০) নামে দুই অপারেটরকে গ্রেপ্তার করেন। ডিসি কক্ষে লুকিয়ে থাকা রুবেল (১৭) ও সোহান (২০) নামে দুই কিশোর দর্শককে তাঁরা আটক করেন।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এ এম রফিকুন্নবী জানান, ১৯১৮ সালের সিনে অটোগ্রাফ আইনের (৩) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় সিনেমা হলের অপারেটর বাবুর এক বছর ও বেলালকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সাজা পাওয়া অপারেটর বাবু ভ্রাম্যমাণ আদালতকে জানান, মালিকের নির্দেশে ইংলিশ ছবিতে কাটপিস চালানো হচ্ছে। ইংলিশ ছবিতে কাটপিস না থাকলে সিনেমা হলে দর্শক আসে না বলে জানান।জয়পুরহাট র্যাব ক্যাম্পের এএসপি হাফিজুর রহমান বলেন, পলাশ সিনেমা হলে ইংলিশ ছবিতে কাটপিস জুড়ে দিয়ে তা প্রদর্শন করা হচ্ছিল। অধিকাংশ দর্শকই ছিল কিশোর।