জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ ও অর্থ কমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল শনিবার সিন্ডিকেট, শিক্ষা পর্ষদ ও অর্থ কমিটিতে শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ১৩টি পদের জন্য ২৬ জন শিক্ষক ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ও ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’ ব্যানারে পৃথকভাবে নির্বাচন করেন।নির্বাচনে সিন্ডিকেটের ছয়টি পদের চারটিতে ও শিক্ষা পর্ষদের ছয়টি পদের তিনটিতে ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’-এর প্রার্থী এবং ‘মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি’র ব্যানারের প্রার্থী সিন্ডিকেটে দুটি ও শিক্ষা পর্ষদে তিনটি পদে জয়ী হন। অর্থ কমিটির একটি পদে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ব্যানারের প্রার্থী জয়ী হন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে গতকাল সকাল নয়টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৪৯৫ জন শিক্ষকের মধ্যে ৪৮৩ জন ভোট দেন। ভোট গ্রহণ শেষে দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট হলে ভোট গণনা করা হয়। সন্ধ্যা ছয়টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।নির্বাচনে সমিঞ্চলিত শিক্ষক পরিষদের ব্যানারে ডিন পদে কলা ও মানবিকী অনুষদের ডিন সৈয়দ মোহমঞ্চদ কামরুল আহছান, অধ্যাপক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মুহমঞ্চদ হানিফ আলী, সহকারী অধ্যাপক পদে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. তরিকুল ইসলাম ও প্রভাষক পদে অর্থনীতি বিভাগের নূরুল হক জয়ী হন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ব্যানারে প্রাধ্যক্ষ পদে প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লুৎফুর রহমান, সহযোগী অধ্যাপক পদে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শুদ্ধসত্ত্ব রফিক জয়ী হন। শিক্ষা পর্ষদ নির্বাচনে সমিঞ্চলিত শিক্ষক পরিষদ থেকে সহযোগী অধ্যাপক পদে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহামঞ্চদ মোজামেঞ্চল হক চৌধুরী, ফার্মেসি বিভাগের মাসুম শাহরিয়ার ও সহকারী অধ্যাপক/প্রভাষক পদে গণিত বিভাগের আমিনুর রহমান জয়ী হন। এ ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ব্যানারে সহযোগী অধ্যাপক পদে সরকার ও রাজনীতি বিভাগের বশির আহমেদ, সহকারী অধ্যাপক/প্রভাষক পদে দর্শন বিভাগের সৈয়দ মঈনুল আলম, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের হোসাইন মো. সায়েম জয়ী হন। অর্থ কমিটির নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ব্যানারে পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক খবির উদ্দিন জয়ী হন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বলেন, সবার সমিঞ্চলিত অংশগ্রহণ ও সহযোগিতার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন হয়েছে।