সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের নির্বাচনে অধিকাংশ পদে আওয়ামী-বামপন্থী শিক্ষকেরা বিজয়ী হয়েছেন।আওয়ামী ও বামপন্থী শিক্ষকেরা ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ এবং ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’—এ দুটি প্যানেলে অংশ নেন। বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকেরা মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষকদের প্যানেলে নির্বাচনে অংশ নেন।নির্বাচন কমিশন সূত্র জানায়, সিন্ডিকেটে দুটি পদেই আওয়ামীপন্থী প্যানেল জয়লাভ করে। নির্বাচিতরা হচ্ছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক কবির হোসেন এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক আবু আউয়াল মো. শোয়েব। একাডেমিক কাউন্সিলে চারটি পদের তিনটিতে জয়লাভ করেন তাঁরা। নির্বাচিতরা হচ্ছেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হিমাদ্রী শেখর রায়, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহামঞ্চদ ওমর ফারুক ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আল আমিন রাব্বী।