সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের নির্বাচন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ্রপাঁচ বছর পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ সোমবার। নির্বাচনে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষক প্যানেল’ এবং ‘বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে। আজ সোমবার সকাল ১০টা থেকে শুরু হবে ভোট গ্রহণ।বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আওয়ামী-বাম সমর্থিত ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের’ প্যানেল থেকে ক্যাটাগরি-১-এ সিন্ডিকেট সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইউনুছ এবং ক্যাটাগরি-২ থেকে সিন্ডিকেট সদস্যপদে নির্বাচন করছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুল মুনিম জোয়ারদার। একই প্যানেল থেকে একাডেমিক কাউন্সিলে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল গনি ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আশরাফুল আলম এবং সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক স্বপন কুমার সরকার ও কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মহিবুল আলম অংশ নিচ্ছেন।অপরদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত ‘মহান মুক্তিযুদ্ধ, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী ও বাংলাদেশি জাতীয়তাবাদ’ প্যানেল থেকে ক্যাটাগরি-১-এ সিন্ডিকেট সদস্যপদে প্রতিদ্বদ্বিতা করছেন গণিত বিভাগের অধ্যাপক গোলাম আলী হায়দার চৌধুরী এবং ক্যাটাগরি-২-তে আছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুরাদ। এ প্যানেল থেকে একাডেমিক কাউন্সিলে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে রয়েছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক রহমত আলী ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক নিজাম উদ্দিন এবং সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে রয়েছেন যথাক্রমে ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মনযুর-উল-হায়দার।