সিন্ডিকেট সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদকে আগামী দুই বছরের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি বিশ্ববিদ্যালয় (শাখা-১)-এর সহকারী সচিব আবদুস সাত্তার মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আশরাফ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১৭ ও ২০১৮ সালের জন্য তাঁকে সিন্ডিকেট সদস্য করা হয়। মোসলেহ উদ্দিন আহমেদ বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রসংসদের সাবেক সহসভাপতি (ভিপি), কুমিল্লা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও বিএমএ কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ রক্ত পরিসঞ্চালন সমিতির সভাপতি, বাপা কুমিল্লা জেলা শাখার সভাপতি এবং ২০০৫ সাল থেকে তিনি প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন।