সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করল সাংস্কৃতিক জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্তকে প্রহসনমূলক উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা। তিন দফা দাবিতে তাঁরা গতকাল বুধবার উপাচার্য বরাবর সঞ্চারকলিপি দিয়েছেন। গতকাল দুপুরে ক্যাম্পাসে মিছিল বের করেন জোটের নেতা-কর্মীরা। পরে প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে তাঁরা মারধরের ঘটনায় জড়িত সব সন্ত্রাসীকে শিগগিরই দৃষ্টান্তমূলক শাস্তি, দোষীদের রাষ্ট্রীয় আইনে বিচার ও সিন্ডিকেট সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীদের যে সতর্ক করে দিয়েছে তা প্রত্যাহারের দাবি জানান। এ বিষয়ে উপাচার্য মো. আনোয়ার হোসেন বরাবর তাঁরা সঞ্চারকলিপিও জমা দেন। প্রক্টর সোহেল আহমেদ বলেন, সকালে সিন্ডিকেটের সিদ্ধান্ত কার্যকর করতে হল প্রশাসনকে লিখিতভাবে নির্দেশ দেওয়া হয়েছে।২৮ এপ্রিল ছাত্রলীগের কর্মীরা সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীদের মারধর করেন। ওই ঘটনায় গঠিত পুনর্মূল্যায়ন কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে সোমবার চারজনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও এ সময়ের মধ্যে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।