সিন্দের ঢাকা সফরের সময় কিছু দ্বিপক্ষীয় চুক্তি হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্দে আগামী মাসে বাংলাদেশ সফরে আসতে পারেন। তাঁর ওই প্রস্তাবিত সফরের সময় দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি হতে পারে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর গতকাল শনিবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎকালে এ বার্তা পৌঁছে দিয়েছেন। তিনি গতকাল নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যেসব বিষয়ে আলোচনা করেছেন, তা তিনি প্রণব মুখার্জিকে অবহিত করেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় সন্তোষ প্রকাশ করেন। মহীউদ্দীন খান আলমগীর চলতি সপ্তাহের শুরুর দিকে সুশীল কুমার সিন্দের সঙ্গে বৈঠক করেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গেও বৈঠক করেন।ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী মাসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় বেশ কয়েকটি বিষয়ে দ্বিপক্ষীয় চুক্তি হতে পারে—এ বিষয়ে উভয় দেশই আশাবাদী।