সিপাহি হামিদুর রহমানের শাহাদাত বার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড যৌথভাবে আজ সকালে ধলই চা-বাগানে হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে। ১৯৭১ সালের ২৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে ইপিআর (বর্তমান বিডিআর) ফাঁড়ির সামনে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর তুমুল যুদ্ধ হয়। টানা চার দিনেও পাকিস্তানি বাহিনীকে যখন মুক্তিযোদ্ধারা পিছু হটাতে পারছিলেন না, তখন নিজ ইচ্ছায় সিপাহি হামিদুর রহমান গ্রেনেড মেরে পাকিস্তানি বাহিনীকে ধ্বংস করার কঠিন দায়িত্ব নেন। ২৮ অক্টোবর প্রবল গুলিবর্ষণের মধ্যে প্রায় আধা কিলোমিটার পথ গ্রেনেড হাতে করে নিয়ে সিপাহি হামিদুর রহমান পাকিস্তানি সেনাদের অবস্থানের ওপর হামলা চালান। ফেরার সময় পাকিস্তানি সেনাদের গুলিতে তিনি শাহাদাত বরণ করেন।