প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের কম্পিউটার ল্যাবের চালার টিন খুলে কম্পিউটারের দুটি সিপিইউ ও এক সেট স্পিকার চুরি হয়েছে। পীরগঞ্জ থানার পুলিশ গতকাল শনিবার দুপুরে ওই কলেজের নৈশপ্রহরী সুবহান আলীকে আটক করে। সুবহান আলী বলেন, ‘আমি কম্পিউটার ল্যাবের একটি কক্ষের পরের কক্ষে ঘুমিয়েছিলাম। রাতে বাতাস বইতেছিল, তাই কোনো শব্দ পাইনি।’ পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি