সিপিডিএলের উদ্যোগে খুলশীতে সড়ক সংস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের অন্যতম আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠান সিপিডিএল নগরের দক্ষিণ খুলশির ১ নম্বর সড়কের একটি অংশ প্রশস্ত ও মেরামত করেছে। প্রতিষ্ঠানের ১০ বছর পূর্তি উপলক্ষে দুই মাসব্যাপী অনুষ্ঠানের অংশ এই কর্মসূচি নেওয়া হয়। ৮ জানুয়ারি সড়কটি এলাকাবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সড়কটি উদ্বোধন উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারী ও এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।