সিপিডির ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের ৩৯তম সভা গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের সংলাপকক্ষে অনুষ্ঠিত হয়। এতে গত ফেব্রুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সিপিডি পরিচালিত গবেষণা, সংলাপ, প্রকাশনাসহ অন্যান্য কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ ছাড়া সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যকে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে আমন্ত্রণ জানানোর সর্বসম্মত সিদ্ধান্ত হয়।সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, ইউনূস সেন্টারের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য নূরুল হক, কেদারপুর টি এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও এমসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট লায়লা রহমান কবীর, বাংলা একাডেমীর সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল এবং সিপিডির নির্বাহী পরিচালক ও সিপিডি বোর্ডের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান।সিপিডির সংলাপ ও যোগাযোগ বিভাগের পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ আমন্ত্রিত হিসেবে এ সভায় উপস্থিত ছিলেন।সভায় ট্রাস্টি বোর্ড সিপিডির ২০১২ সালের বার্ষিক হিসাব এবং ২০১৩ সালের জন্য প্রস্তাবিত গবেষণা, সংলাপ ও প্রকাশনা কার্যক্রম অনুমোদন করে। বিজ্ঞপ্তি।