সিপিবি ও বাসদের সমাবেশে হামলাকারীদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমাবেশে হামলাকারী ছাত্রলীগ নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ সিলেটের উদ্যোগে নগরে এ কর্মসূচি পালিত হয়। সন্ধ্যা সাতটায় নগরের কিনব্রিজ এলাকার ঐতিহাসিক সারদা হলের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়। এতে নগরের বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক, সামাজিক ও প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের কয়েক শ কর্মী অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে। মশালমিছিলে সিপিবি সিলেটের সভাপতি বেদানন্দ ভট্টাচার্য, কবি-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, জাসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক লোকমান আহমদ প্রমুখ।