সিপিবি ও বাসদের সমাবেশে হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে গত রোববার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সমাবেশে হামলার প্রতিবাদে গতকাল সোমবার ফেনীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে।
সিপিবির ফেনী জেলা সম্পাদক মহিবুল হক চৌধুরী জানান, সিলেটে সিপিবি ও বাসদের সমাবেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল বিকেলে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিপিবির জেলা সভাপতি ফয়েজুল হক মিলকী, বাসদের জেলা সমন্বয়ক হারাধন চক্রবর্তী।