সিপিবি নেতার গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে এক সিপিবি নেতার বাগানের গাছ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত রোববার রাতে মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় গতকাল সোমবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জানা যায়, ওই গ্রামের বাসিন্দা ও কমলগঞ্জ উপজেলা সিপিবির সভাপতি আব্দুল মন্নাফ খানের বসতবাড়ির পেছনের তিন একর জমিতে রোপণ করা পরশ ও আকাশমণিগাছের বাগানে রোববার সন্ধ্যারাতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাগানের পাঁচ হাজারের বেশি চারাগাছ ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।রাজনৈতিক কারণে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে আব্দুল মন্নাফ খান মন্তব্য করেছেন। কমলগঞ্জ থানার ওসি নীহার রঞ্জন নাথ জানান, এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।